×

জাতীয়

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

ছবি : ফাইল ফটো

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তবে আর্থিক খাতের স্বার্থে দ্রুত এর সমাধান হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) এক ব্যাংকার্স সভায় গভর্নর এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি মাসরুর আরেফিন।

মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, ‘ইসলামী ব্যাংকের সংকট শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। এ নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। গভর্নরও পরিস্থিতিটিকে কেবল ব্যাংকিং সমস্যা হিসেবে দেখছেন না, বরং রাজনৈতিক ইস্যু হিসেবেই দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, দেশের সবচেয়ে বড় এই ব্যাংকটিতে গ্রাহকের আস্থা সংকট দেখা দিলে তা অন্য ব্যাংকগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটেই গভর্নর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App