×

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সামসুজ্জোহা (৩৪) ও মোহাম্মদ হৃদয় হোসেন (২০) নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করে মামলাও দায়ের করা হয়েছে হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রকি ও রাজু।

আহত সামসুজ্জোহা (৩৪) শেরেবাংলা নগর থানার এসআই পদে কর্মরত এবং মোহাম্মদ হৃদয় হোসেন একই থানায় কনস্টেবল পদে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, ‘রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শেরেবাংলা নগর থানার এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) ও পিওএম বি কোম্পানির কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেনকে (২০) গুরুতর আহত করে।’

তিনি বলেন, ‘পরে খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App