×

জাতীয়

প্রধানমন্ত্রী

‘বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:০৫ পিএম

‘বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়’

ছবি: সংগৃহীত

মদ ও সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিরোধীদলের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতলী খাল খনন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার খালটি পুনঃখননের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন, ১২০০ হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

তিনি বলেন, কৃষকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তারেক রহমান বলেন, প্রতিবার বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার তা বাড়েনি। কারণ সরকার ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করেছে।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, যে বাজেটে জনগণের উপকার হয়, মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়, সেই বাজেট নিয়েও বিরোধী দল সমালোচনা করছে। তাদের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা এবং অস্থিরতা সৃষ্টি করা।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে। যারা অতীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি এখনো ঝুঁকিতে হাজারো মানুষ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App