×

জাতীয়

বিমানমন্ত্রী

দেশের স্বার্থে কাজ করতে হবে, কোনো দলের জন্য নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:১০ পিএম

দেশের স্বার্থে কাজ করতে হবে, কোনো দলের জন্য নয়

ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরো এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান প্রমুখ।

মাদককে সমাজের অন্যতম বড় হুমকি উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আফরোজা খানম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা ও ভালোবাসা রেখেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিফলন ঘটাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App