×

জাতীয়

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:০২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক উন্নয়নে অবদানকারী সব পক্ষ ও সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। বাংলাদেশ আশা করে যে চুক্তিটি সরল বিশ্বাসে বাস্তবায়ন করা হবে এবং  টেকসই হবে।

বাংলাদেশ বিশ্বাস করে যে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত ইস্যু সমাধানে সব পক্ষকে উৎসাহিত করে এবং খুব দ্রুত আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক ও  দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App