×

জাতীয়

সড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমাতে কাজ করছে সরকার

Icon

সেতুমন্ত্রী

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

সড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমাতে কাজ করছে সরকার

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা হ্রাস করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। 

তিনি বলেনম, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৪-এর উপধারা (১) এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১২৫-এর উপবিধি (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে গত ৭ মে ২০২৪ `মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪' জারি করা হয়। এর মাধ্যমে সড়ক ও মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

তিনি বলেন, ‘সড়ক-মহাসড়কে গতিসীমা মনিটরিংয়ের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে স্পিড লিমিট ও ট্রাফিক সাইন স্থাপন এবং রক্ষণাবেক্ষণ।’

‘এ ছাড়া ট্রাফিক ক্যালমিং ব্যবস্থা হিসেবে রাম্বল স্ট্রিপ, স্পিড কন্ট্রোল জোন, সার্ভিস লেন, মিডিয়ান ও চ্যানেলাইজেশন বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মহাসড়কে আইটিএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিআরটিএ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গতিসীমা বাস্তবায়ন করা হচ্ছে।’

‘সড়কের ধরন ও এলাকা বিবেচনায় উপযুক্ত গতিসীমা নির্ধারণে সুপারিশ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোড সেফটি অডিট ও ট্রাফিক মনিটরিং পরিচালনার মাধ্যমে ব্ল্যাক স্পট শনাক্ত করা, অতিরিক্ত গতির কারণে ঝুঁকিপূর্ণ স্থান বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

নুসরাত হত্যা সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App