×

জাতীয়

মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৭ এএম

মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার সকালে ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।’

সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।

সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা দেবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তারেক রহমান। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App