×

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী জার্মানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী জার্মানি

ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল ফরেন অফিসের (এফএফও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টমান।

জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা জানায়, বিবৃতিতে জার্মানি ও ইউরোপ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে এবং বাংলাদেশকে আরো নিবিড়ভাবে জানতে অত্যন্ত আগ্রহী বলে উল্লেখ করেন ফ্রাঙ্ক হার্টমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হার্টমান ও এফএফও’র দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কখ ৯ থেকে ১১ জুন বাংলাদেশ সফর করেন। সফরকালে তারা সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন।

আরো পড়ুন : ‘বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না’

সফরকালে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের উপস্থিতিতে প্রতিনিধিদলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম এবং মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ–ইইউ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগ্রহও তুলে ধরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App