×

জাতীয়

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

‘সম্মান বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে ফেললাম’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আরাফাত হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২১ জুন) ভোরে রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সকালে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর হেলাল জানান, ‘খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চকবাজারের হাজী বাবুল রোডের একটি ভবনের চারতলার বাসা থেকে আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন: ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

পরিবারের বরাত দিয়ে এসআই মো. মনসুর আরো বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন আরাফাত। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহতের ভাই পাপ্পু জানান, ‘আরাফাত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারে জানাজানি হলে একপর্যায়ে আরাফাতকে ডেকে নিয়ে তার শ্বশুর সবকিছু মেনে নিতে তাকে চাপ দেন। আরাফাত যেন কোনোভাবেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেন এজন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। এরপর থেকে স্ত্রীর সঙ্গে আরাফাতের সম্পর্ক ভালো ছিল না। এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর আগে ফেসবুকে তিনি লেখেন, ‘সম্মান বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে ফেললাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App