×

জাতীয়

দুদকের নতুন কমিশন গঠনে সার্চ কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

দুদকের নতুন কমিশন গঠনে সার্চ কমিটি

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন গঠনে কমিশনার ও চেয়ারম্যান নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদ শূন্য হওয়ার ১১০ দিন পর নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী, সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ন্যূনতম দুজন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

চলতি বছরের ৩রা মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।

২০০৪ সালে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরুর পর, এ যাবৎ সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। যার মধ্যে ৪টিই মেয়াদের আগে বিদায় নেয়। তবে সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে শীর্ষ পদ পুরোপুরি শূন্য থাকার নজির এবারই প্রথম।

অবশেষে স্থবিরতা কাটাতে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে এই কমিটি ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকেই চূড়ান্ত হবে তিন সদস্যের নতুন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

তথ্যমন্ত্রী ‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App