×

জাতীয়

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:১৩ পিএম

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় ভূমিকম্পসহ বিভিন্ন নগর দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নগর দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ১৮৯টিসহ মোট ৪৪৫টি ভূমিকম্প-নিরাপদ আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে। এসব আশ্রয়স্থল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরির কাজ চলছে।

আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প ও সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় বাংলাদেশে এ ধরনের দুর্যোগ মোকাবিলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঝুঁকি হ্রাস এবং প্রস্তুতি জোরদারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতা ও জরুরি সাড়া প্রদানের সক্ষমতা বাড়াতে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি)-২০১৯, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও মোকাবিলা পরিকল্পনার আলোকে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জাতীয়, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে ভূমিকম্প ও সুনামি-সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার-ভিডিপি এবং সিপিপির স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, যাতে দুর্যোগ-পরবর্তী উদ্ধার কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যায়।

আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ভূমিকম্প ও সুনামিজনিত ঝুঁকি কমিয়ে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

মাহদী আমিন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App