×

জাতীয়

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে তারেক রহমান

ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা একসঙ্গে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও নৈশভোজে অংশ নেন।

নৈশভোজে অংশ নেওয়া অন্য সরকারপ্রধানরা হলেন,  দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম-ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে এবং তারা একসঙ্গে ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘বুধবার (২৪ জুন) সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

লক্ষ্মীপুর একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

লালমনিরহাট চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ৩ স্বাস্থ্যকর পানীয়

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ৩ স্বাস্থ্যকর পানীয়

কাল যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App