×

জাতীয়

সংসদে ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরের অপেক্ষায় ছিলেন তিস্তাপাড়ের দুই কোটি মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

প্রধানমন্ত্রীর চীন সফরের অপেক্ষায় ছিলেন তিস্তাপাড়ের দুই কোটি মানুষ

ছবি : সংগৃহীত

তিস্তাপাড়ের দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর চীন সফরের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যখন চীনে গেলেন তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম। আমি দেখেছি, তিস্তাপাড়ের মানুষেরা এই সফরটির জন্য কতটা অপেক্ষায় ছিলেন। আমি নিজেও তিস্তার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ত্রাণমন্ত্রী বলেন, চীন নদী ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ। তিস্তার ছন্নছাড়া মানুষ অপেক্ষায় আছে, কখন তাদের ভাগ্যের পরিবর্তন হবে। তিস্তার জন্য দুই কোটি মানুষ ভূমিহীন হয়েছে, বাড়ি ছেড়েছে, ছন্নছাড়া হয়েছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সবার ভাগ্যোন্নয়ন হবে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজেট একটা সরকারি কর্মকাণ্ড। বাজেট সবার ভালো লাগবে না। যেমন কারও রাত ভালো লাগে কারও দিন, কারও রোদ ভালো লাগে কারও মেঘ। আবার কেউ বলছে গরিব মারার বাজেট।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড হতদরিদ্র মায়েদের দেওয়া হলো। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হলো। কৃষিই আমাদের জীবন। ইমাম, পুরোহিতদের সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন হলে গরিব কৃষকরা উপকৃত হবে। সবই গরিব মানুষের জন্য করা হচ্ছে।

গরিব মারার বাজেট- এসব গতানুগতিক কথা থেকে বেরিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App