×

জাতীয়

অ্যাটর্নি জেনারেল

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

ছবি: সংগৃহীত

২০১৩ সালে সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ (অধিগ্রহণ) করে। সে সময় প্রণীত আইন অনুযায়ী, অধিগ্রহণকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে সরকারি চাকরিতে 'সহকারী শিক্ষক' হিসেবে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আজ আপিল বিভাগের রায়ে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে জটিলতা কেটেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগের রায়ের পর তিনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘চার সদস্যের আপিল বেঞ্চ আজ একটা রায় দিয়েছেন। এ রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে।’

আপিলটি মঞ্জুর হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের যে আইনি জটিলতা ছিলো, আজ এ রায়ের মাধ্যমে সে জটিলতা দূর হলো। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এ রায়টি ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ৫০% চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন করে জ্যেষ্ঠতা দেওয়া, প্রধান শিক্ষক হিসেবে পে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটে হাইকোর্ট রুল দেন। সেই রুলের শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন।

সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে কারাদণ্ড

রাজধানীতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে কারাদণ্ড

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী’

‘১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী’

চুরির অপবাদে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

চুরির অপবাদে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App