×

জাতীয়

আজ সংসদে উঠছে মদ-জুয়া নিষিদ্ধের বিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম

আজ সংসদে উঠছে মদ-জুয়া নিষিদ্ধের বিল

ছবি : সংগৃহীত

বাংলাদেশে মদ ও জুয়া নিষিদ্ধকরণে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে। কার্যসূচি অনুযায়ী, বিলটি উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা এবং পরে বিলটি উত্থাপন করবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠকের কার্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যসূচি অনুযায়ী, বাংলাদেশের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মদ ও জুয়ার কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি রোধ এবং তরুণ সমাজকে এসবের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে সামাজিক অবক্ষয় প্রতিরোধের লক্ষ্যে বিলটি আনা হচ্ছে।

এদিন সংসদে একই সংসদ সদস্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপনের জন্যও অনুমতি চাইবেন এবং পরে বিলটি উত্থাপন করবেন।

এ ছাড়া প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

কার্যসূচিতে আরো রয়েছে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং কয়েকটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন। এর মধ্যে গাইবান্ধায় কারিগরি কলেজ স্থাপন, মৌলভীবাজারের চা শ্রমিকদের সর্বনিম্ন দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, নওগাঁ সদর হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীতকরণ, বগুড়া ও জামালপুর জেলার মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি কারিগরি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App