×

চট্টগ্রাম

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবির সদস্য নিহত

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবির সদস্য নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের এক স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকও আহত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামে। তার বাবার নাম মৃত নুরুদ্দীন আহমেদ। আহত ট্রাকচালক মো. সজিব রিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফতেহপুর এলাকায় র‍্যাব-৭-এর একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে গাড়িটি থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিগন্যাল অমান্য করে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

​এরপর ট্রাকটির চালক স্টিয়ারিং ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সড়কের বাম পাশে ডিউটিরত র‍্যাব সদস্য ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে সজোরে ধাক্কা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হন এবং ট্রাকটি পাশ্ববর্তী খাদে পড়ে গিয়ে চালক মো. সজিবও আহত হন। পরবর্তী সময়ে টহলরত র‍্যাব সদস্য ও সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‍্যাব সদস্য মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।

​মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নোমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেনী এসআরবি-৭ এর অধিনায়ক মিজানুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।  নিহত এসআরবির ওয়ারেন্ট অফিসারের পরিবারকে খবর দেওয়া হয়েছে।  চট্রগ্রাম এসআরবি কার্যালয়ে প্রথম  নামাজা জানাজা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App