×

জাতীয়

ইতালিতে বেধড়ক মারধরের শিকার বনি আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

ইতালিতে বেধড়ক মারধরের শিকার বনি আমিন

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রোমে একদল যুবকের হাতে আক্রমণের শিকার হয়েছেন। সম্প্রতি হামলার একটি ফুটেজ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই প্রবাসী কমিউনিটি ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে শক্ত করে জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। বনি আমিন নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে। পরবর্তীতে সড়কের পাশে দাঁড় করানো একটি গাড়ির সামনে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক শারীরিক লাঞ্ছনা করা হয়।

ভিডিওর অডিওতে হামলাকারীদের তীব্র গালাগাল ও চিৎকার করতে শোনা যায়, যা স্পষ্টত বাংলাদেশি আঞ্চলিক ভাষায় কথা বলছিল। আক্রমণ চালানোর সময় তারা বনি আমিনকে উদ্দেশ্য করে বারবার ‘মৌলবাদী’ আখ্যা দিচ্ছিল এবং একে অপরকে হামলায় উসকে দিচ্ছিল।

হামলার প্রকৃত কারণ কিংবা জড়িতদের সঠিক পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কিছু সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনাটি ইতালির রোম শহরে ঘটেছে এবং ওই মুহূর্তে বনি আমিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি বিশ্বজুড়ে ঘুরে ঘুরে কন্টেন্ট তৈরি করেন এবং তা নিজ পেজে প্রকাশ করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন। ভ্রমণকাহিনীর পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও তিনি খোলামেলা মতামত ব্যক্ত করে থাকেন।

বিদেশের মাটিতে একজন প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন চরম শারীরিক সহিংসতার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটিকে লজ্জাজনক উল্লেখ করে এতে জড়িতদের অবিলম্বে শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমল ২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App