×

জাতীয়

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই ফিরছেন তিনি।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ার পরই সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

তবে স্পিকারের আগাম দেশে ফেরার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জনের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সরকারি ঘোষণা আসেনি।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি চাকরিতে বেতন-কর্মঘণ্টায় নতুন নিয়ম

বেসরকারি চাকরিতে বেতন-কর্মঘণ্টায় নতুন নিয়ম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App