×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নত না হলে নতুন বিনিয়োগ সম্ভব নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

আইনশৃঙ্খলা উন্নত না হলে নতুন বিনিয়োগ সম্ভব নয়

ছবি : সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি না হলে নতুন বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই বিনিয়োগ বৃদ্ধির প্রধান পূর্বশর্ত।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা সব সময় এমন পরিবেশে বিনিয়োগ করতে চান, যেখানে তাদের পুঁজি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। নিরাপত্তা নিয়ে সামান্য শঙ্কাও থাকলে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহ হারান।

আরও পড়ুন: ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশ চায়না ইকোনমিক জোনের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App