×

জাতীয়

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে নারীদের প্রতিনিধিত্ব কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নির্দিষ্ট ক্ষেত্রে নারী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির মতে, নারীদের সমান সুযোগ ও রাষ্ট্রীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক নীতিগত পদক্ষেপ হিসেবে নারী কোটা পুনরায় চালু করা প্রয়োজন। মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগসংক্রান্ত তথ্য ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে প্রশাসনে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। সংগঠনটির মতে, এটি শুধু নিয়োগের সংখ্যা কমার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে সমঅধিকার ও নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।

মহিলা পরিষদ বলেছে, দেশে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। পাশাপাশি পারিবারিক দায়িত্বের অসম বণ্টন, সামাজিক বৈষম্য, নিরাপত্তাজনিত শঙ্কা এবং বিভিন্ন কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে নারীরা প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় সমান অবস্থান থেকে অংশ নিতে পারেন না। এর প্রভাব প্রশাসনের উচ্চপর্যায়সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও পড়ছে।

আরো পড়ুন : জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

এ পরিস্থিতিতে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ইতিবাচক বৈষম্যভিত্তিক বিশেষ সহায়ক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, নারীদের জন্য সংরক্ষিত কোটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যবস্থা এবং জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)-তেও এ ধরনের পদক্ষেপের স্বীকৃতি রয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, সরকারি চাকরির নির্দিষ্ট ক্ষেত্রে নারী কোটা পুনর্বহাল সময়ের দাবি। তাদের মতে, এটি শুধু নারীর অধিকার নিশ্চিত করার বিষয় নয়, বরং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনেরও গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

সংগঠনটি আরো বলেছে, সরকারি চাকরি ও সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীরা সমান ও ন্যায্য প্রতিনিধিত্ব অর্জন না করা পর্যন্ত নারী কোটাসহ প্রয়োজনীয় ইতিবাচক ব্যবস্থা অব্যাহত রাখা উচিত। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে রাষ্ট্র ও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলিশ চাল কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? জেনে নিন এর প্রভাব ও ঝুঁকি

পলিশ চাল কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? জেনে নিন এর প্রভাব ও ঝুঁকি

ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের

ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App