×

বিএনপি

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ২ বছর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

আরো পড়ুন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এর অংশ হিসেবে ২৮ জুলাই ও ২৯ জুলাই, মঙ্গলবার ও বুধবার, জুলাই-আগস্টের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App