×

জাতীয়

আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ এএম

আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন আজ (৩০ জুলাই)। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন তিনি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গরের এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কূটনৈতিক অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ওয়াশিংটনের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সূত্রগুলোর মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী।

এ ছাড়া, ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন সার্জিও গর। ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ঢাকার বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়েও তিনি আলোচনা করতে পারেন। একই সঙ্গে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পৃক্ততা নিয়েও সরকারের অবস্থান জানতে চাইতে পারে ওয়াশিংটন।

আরো পড়ুন : বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

এর আগে চলতি বছর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। তাদের সফরের ধারাবাহিকতায় সার্জিও গরের এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। ওই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর ভারতের রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App