×

জাতীয়

ট্রেন চালকদের আন্দোলন, সূচি বিপর্যয়ে ৯ ট্রেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

ট্রেন চালকদের আন্দোলন, সূচি বিপর্যয়ে ৯ ট্রেন

ছবি : সংগৃহীত

পদোন্নতির দাবিতে বাংলাদেশ রেলওয়ের লোকোমাস্টারদের (ট্রেনচালক) আন্দোলনের প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। এলএম গ্রেড-২ পদে পদোন্নতির পরিবর্তে চুক্তিভিত্তিক লোকোমাস্টার নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি পালন করায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে অন্তত ৯টি আন্তঃনগর ও কমিউটার ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলাচল করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল থেকে শুরু হওয়া কর্মসূচির কারণে রাজশাহী, খুলনা, ঢাকা ও উত্তরাঞ্চলগামী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রাখা হয়। কোথাও ৩০ থেকে ৪৫ মিনিট, আবার কোথাও এক ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লোকোমাস্টাররা দীর্ঘদিন ধরে এলএম গ্রেড-২ পদে পদোন্নতি, চাকরির কাঠামোর উন্নয়ন এবং নিয়োগসংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। এসব দাবি বাস্তবায়নের পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগের উদ্যোগ নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। তবে যাত্রীসেবা স্বাভাবিক রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে রেল কর্তৃপক্ষ।

আন্দোলনের কারণে ৭৭৬ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত আটকে ছিল। ফলে ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে যাত্রা করে।

৭৬৩ নম্বর চিত্রা এক্সপ্রেস ধীরাশ্রম স্টেশনে বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত এবং পরে টঙ্গী স্টেশনে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৭টা ১৫ মিনিট পর্যন্ত অবস্থান করে। এতে ট্রেনটির যাত্রা প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট বিলম্বিত হয়।

এ ছাড়া ৫০৮ নম্বর লোকাল ট্রেন কালুখালী স্টেশনে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করে। ২৬ নম্বর নকশীকাঁথা কমিউটার পোড়াদহ স্টেশনে প্রায় ৪০ মিনিট দেরিতে চলাচল করে। একইভাবে ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসও পোড়াদহ স্টেশনে আটকে থাকায় প্রায় ৪০ মিনিট বিলম্বিত হয়।

৮০৪ নম্বর বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে ওয়াশপিটে প্রবেশের অপেক্ষায় প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট বিলম্বে ছাড়ে। এছাড়া ৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ও ৭৮০ নম্বর ঢালারচর এক্সপ্রেস সরদহ রোড স্টেশনে যথাক্রমে ৩৫ ও ৪৫ মিনিট বিলম্বিত হয়।

অন্যদিকে, ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস মোবারকগঞ্জ স্টেশনে সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে রাত ৭টা ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করায় ট্রেনটি প্রায় এক ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, লোকোমাস্টারদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেন চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

হঠাৎ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অনেকেই নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছেছেন। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App