×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমবারের মতো ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিনেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) শিথিল করার সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্র। পূর্বের লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা) থেকে কমিয়ে বাংলাদেশকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে আনা হয়। বৈঠক শেষে মার্কিন দূত এক খুদে বার্তার মাধ্যমে এ বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ইতিবাচক প্রতিফলন নির্দেশ করে।

সফরের দ্বিতীয় দিন সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প-৪, ৬ এবং ৮ (ওয়েস্ট)-এর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে আশ্রিত রোহিঙ্গারা দ্রুত ও নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানিয়ে তাদের সামনে নানা প্ল্যাকার্ড তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App