×

জাতীয়

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়েছিল: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়েছিল: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চেয়েছিল। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ‘জুলাই’ মাস মানুষের স্মৃতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণসভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। দেশের অগ্রগতির জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কারিগরি জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। তাই প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠানো গেলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে, অন্যদিকে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্ব দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ শেষ হজ নিবন্ধন, কোটার বাইরে বাড়ছে আগ্রহ

আজ শেষ হজ নিবন্ধন, কোটার বাইরে বাড়ছে আগ্রহ

সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন অভিনেত্রী

সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন অভিনেত্রী

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App