×

জাতীয়

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

Icon

মাহফুজ খান

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

ছবি: সংগৃহীত

ঢাকার যানজট কমানো এবং রাজধানীর পূর্ব-পশ্চিম অংশে দ্রুত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে এমআরটি লাইন-৫। এই ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে হেমায়েতপুর থেকে ভাটারা এবং গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত দ্রুতগতির রেল যোগাযোগ তৈরি হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পরিকল্পনা অনুযায়ী, এমআরটি লাইন-৫ মেট্রোরেল দুটি পৃথক অংশে বাস্তবায়ন করা হচ্ছে নর্দার্ন রুট ও সাউদার্ন রুট। উভয় রুটেই উড়াল ও পাতাল দুই ধরনের মেট্রোরেল অবকাঠামো থাকবে। প্রকল্পটি চালু হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর গণপরিবহন ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হবে।

আরো পড়ুন: কলাবাগানে ছুরিকাঘাতে মা-মেয়েকে হত্যা

হেমায়েতপুর থেকে ভাটারা: এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট:এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট শুরু হবে সাভারের হেমায়েতপুর থেকে। এরপর বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও গাবতলী হয়ে মিরপুর এলাকায় প্রবেশ করবে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্ক। সেখান থেকে কচুক্ষেত, বনানী ও গুলশান হয়ে রুটটি শেষ হবে ভাটারায়।এই নর্দার্ন রুটের মোট দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১৩.৫ কিলোমিটার পাতাল মেট্রোরেল এবং ৬.৫ কিলোমিটার উড়াল মেট্রোরেল থাকবে। পুরো রুটে মোট ১৪টি মেট্রোরেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত স্টেশনগুলো হলো- হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুন বাজার ও ভাটারা।

পরিকল্পনা অনুযায়ী, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যাত্রা সময় লাগতে পারে প্রায় ৩২ মিনিট। বর্তমানে সড়কপথে যানজটের কারণে একই দূরত্ব অতিক্রম করতে অনেক বেশি সময় লাগে। ফলে এই মেট্রোরেল রুট চালু হলে মিরপুর, গাবতলী, বনানী ও গুলশান এলাকার যাত্রীদের সময় সাশ্রয় হবে।

গাবতলী থেকে দাশেরকান্দি, এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট: এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট শুরু হবে গাবতলী থেকে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা অতিক্রম করে রুটটি দাশেরকান্দিতে গিয়ে শেষ হবে।এই রুটের দৈর্ঘ্য প্রায় ১৭.২ কিলোমিটার। এতে উড়াল ও পাতাল দুই ধরনের ঢাকা মেট্রোরেল অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো রুটে ১৫টি স্টেশন থাকবে।

প্রস্তাবিত স্টেশনগুলোর মধ্যে রয়েছে- গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব, নাসিরাবাদ ও দাশেরকান্দি।পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত যাত্রা সময় লাগতে পারে প্রায় ২৮ মিনিট। এই এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট চালু হলে রাজধানীর পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App