×

জাতীয়

বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে সরকার-আইএটিএ বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে সরকার-আইএটিএ বৈঠক

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন এবং কারিগরি সহযোগিতা জোরদারের বিষয়ে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) ও সরকারের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টেকনিক্যাল সেন্টারকে আন্তর্জাতিক মানে উন্নীত করাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএটিএ।

সোমবার দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি।

সাক্ষাতে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সংস্থাটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (বিএটিসি)কে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেন।

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। সরকার টেকসই এভিয়েশন ফুয়েল (এসএএফ) নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিয়ল প্রোটোকল ২০১৪ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App