×

জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

ছবি : সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে প্রমাণ ছাড়া মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বিভাগটির দাবি, এ ধরনের অভিযোগগুলো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো যাচাই করে প্রয়োজনীয় সমাধান দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহক যদি অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে অভিযোগ করেন, তবে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত তিন মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকেই দাবি করছেন, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিদ্যুৎ ব্যবহারের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। এছাড়া নিয়মিত মিটার রিডিংয়ের পরিবর্তে অনুমাননির্ভর বিল প্রস্তুতের অভিযোগও তুলেছেন কেউ কেউ।

এ বিষয়ে গত ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে প্রতিটি বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্তে অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবুও গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App