×

জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে দেওয়া বিবৃতি বদলাল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে দেওয়া বিবৃতি বদলাল সরকার

ছবি : সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রকাশিত আগের সংবাদ বিজ্ঞপ্তি সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে ‘প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য ছড়ানো’ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘কঠোর আইনগত ব্যবস্থা’ নেওয়ার যে সতর্কবার্তা ছিল, সংশোধিত বিজ্ঞপ্তিতে সেই অংশ বাদ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ প্রথমে একটি কঠোর ভাষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে প্রায় ৪৫ মিনিট পর সংশোধিত আরেকটি বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে বিদ্যুৎ বিভাগের দাবি। সংস্থাটি এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানিয়ে বলেছে, অতিরিক্ত বিলসংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়।

এদিকে গত তিন মাস ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করে আসছেন। অনেকের দাবি, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিদ্যুৎ খরচের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, নিয়মিত মিটার রিডিংয়ের পরিবর্তে অনুমাননির্ভর হিসাবের ভিত্তিতে বিল প্রস্তুত করা হচ্ছে।

এর আগে ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছিলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিগুলোকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, অধিকাংশ অভিযোগ তদন্ত করে অতিরিক্ত বিলের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App