×

জাতীয়

মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলে খুব শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) হিসেবে দাখিল করা হবে।

একই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি নিয়ে দীর্ঘ সময় তদন্ত পরিচালনার পর তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। বর্তমানে সেটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা সম্পন্ন হলে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App