×

জাতীয়

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নদীগুলোর দূষণ এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, নদীদূষণ প্রতিরোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। শুধু কর্মপরিকল্পনা তৈরি করলেই হবে না, তার কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের প্রধান উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় শিল্পকারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App