×

জাতীয়

অবসান ঘটছে অপেক্ষার, সোমবার এসএসসি পরীক্ষার রেজাল্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

অবসান ঘটছে অপেক্ষার, সোমবার এসএসসি পরীক্ষার রেজাল্ট

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা মুঠোফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রত্যেক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—এই দুই ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।

আরো পড়ুন: ছাত্রকে পিটিয়ে বহিষ্কার ঢাবি শিবিরের কর্মী

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

মুঠোফোনের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং সর্বশেষ পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR।

মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে: SSC MAD ROLL YEAR। আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট হবে: SSC TEC ROLL YEAR। সব ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

প্রতি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা খরচ হবে। নির্ধারিত এই ফির মধ্যে প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

নির্ধারিত সময়ের পর প্রকাশ হচ্ছে ফল

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণ নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

টাইমলাইন: এসএসসি পরীক্ষা ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App