×

জাতীয়

যে কারণে ঢাকায় ‘র’ প্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

যে কারণে ঢাকায় ‘র’ প্রধান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রোববার (৯ আগস্ট) ঢাকায় পৌঁছান তিনি।

রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই ‘র’ প্রধানের এই সফর।

সফরকালে পরাগ জৈন ও তার সফরসঙ্গীরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে। তবে তার সফর ও সফরের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে ‘র’ প্রধানের ঢাকা সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিভিন্ন উদ্যোগের সময়েই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর সচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন : চার সদস্য নিয়ে হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান

ঢাকা সফরে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। তবে প্রতিনিধি দলের সফরসূচি কিংবা বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্ভাব্য বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ‘র’ প্রধানের সফরকে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সম্ভাব্য আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের সুনির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘র’ প্রধানের ঢাকা সফরের কারণ বা আলোচ্য বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং বা বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের অভিযানে দেড় হাজার ইয়াবাসহ দুইজন আটক

পুলিশের অভিযানে দেড় হাজার ইয়াবাসহ দুইজন আটক

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শফিকুর রহমান

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শফিকুর রহমান

জামিনে মুক্তদের বরণ করতে গিয়ে ধরা খেল আওয়ামী লীগের ৪ নেতাকর্মী

জামিনে মুক্তদের বরণ করতে গিয়ে ধরা খেল আওয়ামী লীগের ৪ নেতাকর্মী

বিমানবন্দরের বাইরে প্রায় ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরের বাইরে প্রায় ২ কেজি স্বর্ণ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App