×

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ‘র’ প্রধানের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ‘র’ প্রধানের বৈঠক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন।

সোমবার (১০ আগস্ট) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরাগ জৈনের এই সফরটি নিয়মিত সফরের অংশ। বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে।

আরও পড়ুন: ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সূত্রটি জানায়, ডিজিএফআইয়ের কর্মকর্তারাও বিভিন্ন সময়ে ভারত সফর করেন। একইভাবে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারাও বাংলাদেশে সফরে আসেন। এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকায় বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধিদলটি নয়াদিল্লির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করে।

এর আগে বাংলাদেশ সফরের আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App