×

বিএনপি

রাশেদ খাঁন

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘ফালতু লোক’ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিজের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরে তিনি প্রশ্ন করেছেন, এত সংগ্রামের পরও জামায়াতের আমিরের কাছে তিনি ‘ফালতু’ হয়ে গেলেন কি না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকার পরও জামায়াতের আমিরের কাছে তিনি ‘ফালতু’ হয়ে গেছেন। অথচ তাঁর অভিযোগ, এক দশকের বেশি সময় আওয়ামী লীগের মধ্যে গোপনে অবস্থান করা ব্যক্তিরাও এখন জামায়াত-শিবিরের কাছে তাঁদের চেয়ে বেশি যোগ্য ও ত্যাগী হিসেবে বিবেচিত হচ্ছেন।

রাশেদ খাঁন আরও লেখেন, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের যখন সালমান পরিচয়ধারী সাদিক কায়েম সম্পর্কে তথ্য প্রকাশ করেছিলেন, তখন জামায়াত-শিবিরের কাছে সেগুলো সত্য বলে বিবেচিত হয়েছিল। কিন্তু ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য প্রকাশের পর সেটিকে মিথ্যা বলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সাদিক কায়েম সম্পর্কে তাঁরা জুলকারনাইন সায়েরের অনুসন্ধানের মাধ্যমেই জানতে পেরেছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জুলকারনাইন সায়ের একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন এবং এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। রাজনৈতিক কারণে তাঁর নিজের দেওয়া তথ্য চ্যালেঞ্জ করা হলেও সাংবাদিকের প্রকাশিত তথ্য কেন চ্যালেঞ্জ করা হচ্ছে না, সে প্রশ্নও তোলেন তিনি।

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তাঁকে কারাগারে যেতে হয়েছিল। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার পরও তাঁকে ‘ফালতু’ বলা হয়েছে বলে ক্ষোভ জানান তিনি।

জামায়াতের আমিরের মন্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ‘ফালতু’ শব্দ ব্যবহার করা অসংসদীয় আচরণ। এ মন্তব্যের মধ্য দিয়ে পুরো দলের নেতাকর্মীদের চরিত্র প্রকাশ পেয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জনসভায় অভিযোগ করে আসছেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা গোপনে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ অভিযোগ নিয়ে গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগটি অস্বীকার করেন। একই সঙ্গে রাশেদ খাঁনকে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?

এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

রাশেদ খাঁন হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

টানা কয়েকদিন বজ্রসহ বৃষ্টির শঙ্কা, নামবে ঠান্ডা

টানা কয়েকদিন বজ্রসহ বৃষ্টির শঙ্কা, নামবে ঠান্ডা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App