×

জাতীয়

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

ছীব : সংগৃহীত

সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব এনআইডি কবে নাগাদ পুরোপুরি সচল করা সম্ভব হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কম হওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন জটিলতায় নাগরিকদের এনআইডি লক হয়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

লক হওয়া এনআইডির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দ্বৈত ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু নাগরিকের পরিচয়পত্র লক করা হয়েছে।

দ্বৈত ভোটার হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি এনআইডি বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা পরিচয়পত্রটি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া এনআইডি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি-সংক্রান্ত জটিলতা নিরসনে সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছেন, তাদের এনআইডি আনলক করে দিচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?

এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

রাশেদ খাঁন হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App