×

জাতীয়

তথ্য উপদেষ্টা

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট’

ছবি : সংগৃহীত

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাকিব ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে ফিরলে সাকিবকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি আইনি অধিকার পাবেন।

এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। জাহেদ উর রহমান বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। এমনকি সবচেয়ে গুরুতর অভিযোগের মুখোমুখি ব্যক্তিও নাগরিক অধিকার পাবেন বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’

আরও পড়ুন: সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন ভিত্তিতে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হবে।

শেখ হাসিনার সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে যেভাবে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে সে ধরনের পরিস্থিতি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পারস্পরিক আলোচনার মাধ্যমে করা হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। এর পাশাপাশি ভারত সরকার আলাদাভাবেও আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

শেরপুর কারাগার দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে পাশ একজন

সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে পাশ একজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App