×

জাতীয়

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালেন জয়সওয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালেন জয়সওয়াল

রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখছি।’

এর এক দিন আগে ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে বলে পরে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল এটিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

আরও পড়ুন: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যে বৈঠকের খবরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানাবে কি না— এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরও জানান, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’

সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App