×

রাজনীতি

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দিতে শোনা যায়।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ৮ প্রতিষ্ঠানে শূন্য পাস, মাদ্রাসায় চলছে গবাদিপশু পালন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App