×

জাতীয়

জয়সওয়াল

তারেক রহমানকে ভারত থেকে দুটি আমন্ত্রণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

তারেক রহমানকে ভারত থেকে দুটি আমন্ত্রণ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আগের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে নিযুক্ত হাইকমিশনারের বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

বর্তমানে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। এ কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।

তবে প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। গতকাল এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ব্রিকস থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি; বরং আমন্ত্রণ জানানো হয়েছে ‘চেয়ারপারসন অব বিমসটেক’কে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। সরকার গঠনের দিন ওই চিঠি হস্তান্তর করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন বাংলাদেশ এসব আমন্ত্রণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App