×

জাতীয়

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, বিলবোর্ড ৭টায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, বিলবোর্ড ৭টায়

ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। 

আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুতের ওপর চাপ কমাতে আলোকসজ্জা ও বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ১১ জুন বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময় এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও আয়োজিত সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা ও লাইটিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সময়সীমার আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিক্রির দোকান।

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানো এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিমানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App