×

জাতীয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। একই সঙ্গে দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের মন্ত্রীর পদে পরিবর্তন আসবে।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নির্বাচনকে ঘিরে তার সংসদীয় আসন নিয়েও আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আরও পড়ুন: নতুন ১২ জেলায় ই-জামিননামা চালু

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা।

এর আগে বিএনপি দুটি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করল মেটা

সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করল মেটা

প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না: শ্রিয়া

প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না: শ্রিয়া

ইসরায়েলের ভুয়া খবরে ক্যাটারিং ট্রাকে চড়ে বিমান বদলান ট্রাম্প

ইসরায়েলের ভুয়া খবরে ক্যাটারিং ট্রাকে চড়ে বিমান বদলান ট্রাম্প

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App