রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।
মির্জা ফখরুলের নামে রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় অপর মনোনয়নপত্রটি নিয়ম অনুযায়ী বাতিল হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোট অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে।
আরও পড়ুন: বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।
