×

জাতীয়

যেদিন বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

যেদিন বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল

ছবি : সংগৃহীত

প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

চলতি বছরের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।’

তবে পে-স্কেল বাস্তবায়নের আগে আরও কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন: পে-স্কেল নিয়ে সরকারের ই-বুকে যা বলা হয়েছে

এর আগে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, পে-স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়। এরপর প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পেয়ে আসছেন।

অর্থমন্ত্রীর নতুন ঘোষণার পর চলতি বছরেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুত্রসন্তানের বাবা-মা হলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

বর্ষামুখর দিনে পুত্রসন্তানের বাবা-মা হলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

শিক্ষার্থীর গলা চেপে ধরলেন শিক্ষক, উঠল প্রশ্নফাঁস অভিযোগ

শিক্ষার্থীর গলা চেপে ধরলেন শিক্ষক, উঠল প্রশ্নফাঁস অভিযোগ

বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল

বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল

যেদিন বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল

যেদিন বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App