×

ভারত

আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভাইরাল ভিডিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভাইরাল ভিডিও

ছবি : সংগৃহীত

ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা ধরনের অভিনব প্রচারণার আশ্রয় নেন। তবে সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্য পরিবেশনের আয়োজন করে ব্যতিক্রমী প্রচারণায় আলোচনায় এসেছেন ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরা এক তরুণী বলিউডের ‘রা ওয়ান’ সিনেমার একটি জনপ্রিয় গানের তালে নাচছেন। তার পেছনে সারি করে রাখা ছিল আলু ও পেঁয়াজের বস্তা।

দোকানের ভেতরে বসে ওই নাচ উপভোগ করতে দেখা যায় বিক্রেতাকে। কখনো তাকে হাসতে, আবার কখনো হাততালি দিয়ে নৃত্যশিল্পীকে উৎসাহ দিতে দেখা যায়। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দোকানের সামনে জড়ো হন পথচারী ও ক্রেতারাও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও সবজি বিক্রি বাড়ানোর লক্ষ্যেই চেন্নাইয়ের ওই আলু-পেঁয়াজ বিক্রেতা এমন উদ্যোগ নেন। পরে নাচের দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: টিকটক তারকাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ব্যবসায়ীর অভিনব বিপণন কৌশলের প্রশংসা করেছেন। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ক্রেতাদের আকৃষ্ট করতে এর চেয়ে ব্যতিক্রমী প্রচারণা আর কী হতে পারে!

তবে এ আয়োজন নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। তাদের মতে, ব্যবসা বাড়ানোর জন্য এমন প্রচারণা কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

মৃত্যুর পরও এক বছর মুক্তি পায় সালমান শাহর ৯ সিনেমা

মৃত্যুর পরও এক বছর মুক্তি পায় সালমান শাহর ৯ সিনেমা

‘এফডিসিতে কাউকে আমার মরদেহ নিয়ে মায়াকান্নার সুযোগ দেব না’

‘এফডিসিতে কাউকে আমার মরদেহ নিয়ে মায়াকান্নার সুযোগ দেব না’

পে-স্কেল নিয়ে সরকারের ই-বুকে যা বলা হয়েছে

পে-স্কেল নিয়ে সরকারের ই-বুকে যা বলা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App