×

জাতীয়

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, বেতন বাড়ছে কার কত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, বেতন বাড়ছে কার কত

ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিব কমিটির সব সদস্য স্বাক্ষর করেছেন। নতুন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। দীর্ঘ ১১ বছর একই বেতন কাঠামোয় সরকারি কর্মচারীরা চাকরি করছেন এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন কাঠামোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে তিনি জানান।

প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নে প্রথম বছরে বর্ধিত মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী বছর থেকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা পর্যায়ক্রমে কার্যকর করার কথা বলা হয়েছে।

কত বাড়ছে বেতন

নবম জাতীয় বেতন কমিশনের প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখা যায়, অষ্টম জাতীয় বেতন স্কেল চালুর প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাইয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়।

কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেয়। মূল সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে পরবর্তী পর্যায়ে উচ্চপর্যায়ের কমিটির পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সচিব কমিটির প্রতিবেদন চূড়ান্ত

নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সদস্য হিসেবে ছিলেন।

কমিটির কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদনে সদস্যদের স্বাক্ষরও সম্পন্ন হয়েছে। এতে সরকারি কর্মচারীদের প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। তবে চূড়ান্তভাবে কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হবে এবং অন্যান্য ভাতা কীভাবে বাড়ানো হবে, তা বাস্তবায়নের বিস্তারিত প্রজ্ঞাপনের পরই স্পষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

পে-স্কেলে বেতন দ্বিগুণ, মূল্যস্ফীতি নিয়ে নতুন শঙ্কা

পে-স্কেলে বেতন দ্বিগুণ, মূল্যস্ফীতি নিয়ে নতুন শঙ্কা

যে মামলায় আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

যে মামলায় আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দেশের বাজারে কত করে বিক্রি হচ্ছে স্বর্ণে ভরি

দেশের বাজারে কত করে বিক্রি হচ্ছে স্বর্ণে ভরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App