×

জাতীয়

বিশ্ববাজারে চার দফায় বাড়লো জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

বিশ্ববাজারে চার দফায় বাড়লো জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং মার্কিন-ইরান শান্তি আলোচনার অনিশ্চয়তাকে কেন্দ্র করে টানা  চতুর্থ দিনের মতো বাড়লো অপরিশোধিত তেলের দাম।

বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। 

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে লেনদেন হচ্ছে।

আরো পড়ুন: অস্থির স্বর্ণের বাজার, দাম বাড়বে নাকি কমবে?

এর আগে. মঙ্গলবারও তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থান বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

বিনিয়োগকারীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়লে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের জোগান নিয়ে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বাজারসংশ্লিষ্টরা ওয়াশিংটন ও তেহরানের বক্তব্য এবং পরিস্থিতির গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সংঘাতের কারণে তেল সরবরাহে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটে কি না, সেটিই এখন বাজারের অন্যতম প্রধান উদ্বেগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App