×

বিশ্ববাণিজ্য

অস্থির স্বর্ণের বাজার, দাম বাড়বে নাকি কমবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

অস্থির স্বর্ণের বাজার, দাম বাড়বে নাকি কমবে?

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার কমে আসায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। বুধবার (১৯ আগস্ট) স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৫৬ দশমিক ৫৫ ডলারে উঠেছে। এর আগে মঙ্গলবার সোনার দাম প্রায় ২ শতাংশ কমেছিল।

আন্তর্জাতিক বাজারের বর্তমান দরে প্রতি ডলারের মূল্য ১২২ টাকা ধরে হিসাব করলে এক আউন্স সোনার দাম দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। প্রতি গ্রাম প্রায় ১৭ হাজার ১০০ টাকা এবং ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরি সোনার দাম প্রায় ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা। অর্থাৎ আন্তর্জাতিক স্পট দরে এক ভরি সোনার মূল্য এখন প্রায় ২ লাখ টাকা।

তবে এই হিসাব শুধু আন্তর্জাতিক বাজারের স্পট দরের ভিত্তিতে করা। বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ধারণের সময় ডলারের বিনিময় হার, ভ্যাট, মজুরি ও মেকিং চার্জসহ অন্যান্য খরচ যুক্ত হয়। ফলে স্থানীয় বাজারে সোনার বিক্রয়মূল্য আন্তর্জাতিক দরের তুলনায় বেশি হওয়ার স্বাভাবিক।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা সোনার দামের জন্য ইতিবাচক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি নিয়েও বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে।

ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণী বুধবার প্রকাশ হওয়ার কথা। এতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সুদের হার নিয়ে কী ধরনের আলোচনা করেছেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। ফলে সোনার বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে এই নথির দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

সাধারণত সুদের হার কমলে সোনা ধরে রাখার সুযোগ-খরচ কমে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে সুদবিহীন সম্পদ সোনার আকর্ষণ বাড়ে, যা এর দাম বৃদ্ধিতে সহায়তা করতে পারে।

আরও পড়ুন: ব্যাংকের বাইরে টাকা জমাবেন যেভাবে

সামনে কী হতে পারে

বাজার গবেষণা প্রতিষ্ঠান এফএক্সটিএমের গবেষণা বিভাগের প্রধান লুকমান ওতুনুগার বলেন, সোনার দাম ৪ হাজার ৩৯০ ডলারের ওপরে স্থায়ীভাবে অবস্থান করতে পারলে তা ৪ হাজার ৫০৫ ডলারের দিকে এগোতে পারে।

অন্যদিকে দাম ৪ হাজার ৩০০ ডলারের নিচে নেমে গেলে তা প্রথমে ৪ হাজার ২০০ এবং পরে ৪ হাজার ১৫০ ডলারে নামার ঝুঁকি রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাও প্রভাব ফেলছে

সোনার বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতিরও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে ইরান এর বিপরীত দাবি করে জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা সোনা ও তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

অন্যান্য মূল্যবান ধাতু

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ০৩ ডলারে নেমেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭২০ দশমিক ১০ ডলার। প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ২৮৯ দশমিক ৪৫ ডলারে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার, মার্কিন ডলারের গতিপথ, মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিই আগামী দিনে সোনার বাজারের প্রধান নিয়ামক হবে। এসব সূচকে পরিবর্তন এলে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ফের বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

হাম উপসর্গ আরো এক শিশুর মৃত্যু

সিলেট হাম উপসর্গ আরো এক শিশুর মৃত্যু

বিশ্ববাজারে চার দফায় বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে চার দফায় বাড়লো জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App