×

জাতীয়

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

ছবি : সংগৃহীত

কারিগরি জটিলতা, ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট সংযোগের সমস্যা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি।

এ পরিস্থিতিতে আবেদনকারীদের সুযোগ দিতে আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

যেসব ভাতা ও উপবৃত্তি দেওয়া হবে

২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পাঁচ ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। এগুলো হলো—

১. বয়স্ক ভাতা।

২. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি।

৪. হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি।

৫. চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি।

নির্ধারিত যোগ্যতা পূরণকারী আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, আগে আবেদন গ্রহণের ক্ষেত্রে যে নির্দেশনা ও শর্ত দেওয়া হয়েছিল, বর্ধিত সময়ের ক্ষেত্রেও সেগুলো বহাল থাকবে। একই সঙ্গে বিভাগীয় ও মাঠপর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তাই সংশ্লিষ্ট ভাতা বা শিক্ষা উপবৃত্তি পেতে আগ্রহী ও যোগ্য আবেদনকারীদের আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

জামায়াত আমির ‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

পে স্কেল অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App