×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

ছবি ; সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।

নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে নয়টি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় পরিচয়পত্র, ভোটের সময়, ব্যালট সংগ্রহ ও জমা এবং ভুল হলে করণীয়সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

ভোট দেওয়ার ক্ষেত্রে যেসব নির্দেশনা

১. নির্ধারিত সময়ে ভোট:

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। এ সময় নির্বাচনি কর্মকর্তারা ভোট গ্রহণ চালিয়ে যাবেন।

২. পরিচয়পত্র সঙ্গে রাখা:

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩. ব্যালট সংগ্রহ:

নিজ আসনে বসার পর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও নির্বাচনি নম্বর সংবলিত ব্যালট সংগ্রহ করতে হবে।

৪. ব্যালটে পূর্ণ নাম লেখা:

ব্যালটের নির্ধারিত অংশে ভোটারের পূর্ণ নাম লিখতে হবে। এরপর তা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিতে হবে।

৫. ব্যালট বাক্সে জমা:

ভোট দেওয়া শেষে ব্যালটটি সংসদ কক্ষের সংলগ্ন নির্ধারিত ব্যালট বাক্সে রাখতে হবে।

৬. ব্যালটে ভুল হলে করণীয়:

ব্যালট লেখার সময় কোনো ভুল হলে সেটি ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনি কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এ ক্ষেত্রে কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৭. নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ:

ভোট প্রদানের সময় সংসদ সদস্যদের মধ্যে নির্বাচনি প্রচারণা, বক্তব্য বা এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া যাবে না।

৮. রাজনৈতিক সমস্যা হলে পরামর্শ:

ভোটদানের সময় কোনো রাজনৈতিক সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের পরামর্শ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

৯. নির্দেশনা মেনে ভোট প্রদান:

ব্যালট লেখার ক্ষেত্রে ভোটারের পূর্ণ নাম লেখাসহ নির্বাচন কমিশনের নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

যেভাবে ফল ঘোষণা হবে

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে। প্রথমে মোট কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে।

এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App